মালদা

জেলায় রক্ত সঙ্কট মেটাতে গাজোল ব্লকে রক্তদান শিবির

দিন কয়েক আগে মালদা জেলায় রক্ত সঙ্কট দেখা দেয়। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হতেই রক্ত সংগ্রহে নামল জেলার বিভিন্ন ব্লক প্রশাসন। মঙ্গলবার এরই অঙ্গ হিসেবে গাজোল গ্রামীন হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করে গাজোল ব্লক স্বাস্থ্য সমিতি। এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন গাজল ব্লক প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। এই রক্তদান শিবিরে ব্লক স্বাস্থ্য সমিতির সদস্য ছাড়াও এলাকার বহু মানুষ রক্তদান করেন বলে জানা গেছে। 

        এবিষয়ে এক ডাক্তার এস. কে. অধিকারী বলেন, এটা কোন পূর্ব নির্ধারিত কোন রক্তদান শিবির নয়। হঠাত করে আয়োজন করা এদিনের এই রক্তদান শিবিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IJi_wAk-6gw